সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

৮ জানুয়ারি ২০২০, বুধবার : সিলেট পৌঁছেই দুই ওলির মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি  আবদুল হামিদ। বুধবার বেলা ১২টা ২০ মিনিটে হেলিকপ্টারযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে গার্ড অব অনার প্রদান করা হয়। বিমান বন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করতে যান রাষ্ট্রপতি।  এরপর হযরত শাহপরাণ (রহ.)  মাজার জিয়ারত করেন তিনি। মাজার জিয়ারত শেষে বিকাল ৩টায় রাষ্ট্রপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। সমাবর্তন শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট