১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০
ভালো স্কুলে ভর্তি করার কথা বলে হবিগঞ্জ থেকে এক কিশোরীকে সিলেট নিয়ে আসে লিটন মিয়া (২০)। ওই মেয়ের ভাই নগরের একটি হাসপাতালের লিফটে চাকরী দেওয়ার কথাও বলে সে। এজন্য মা এবং ভাইসহ মেয়েটিকে নিয়ে সিলেট শহরে আসে লিটন। তবে সোবহানীঘাটের ইবনে সিনা হাসপাতালের পাশে মা ও ছেলেকে রেখে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় সে, দাবি করে ৩০ হাজার টাকা মুক্তিপণ।
রোববার ঘটনাটি ঘটে। এরপর মেয়েটির মা নগর পুলিশের কোতোয়ালি মডেল থানার সাধারণ ডায়েরি করেন। এরপর থানার এসি নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে এসআই ইবাদুল্লাহসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সগন দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে লিটন মিয়াকে গ্রেফতার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভিকমিককে উদ্ধারও করেন। উদ্ধারের পর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে কিশোরীর মা বাদী হয়ে অভিযোগ দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-০৪, তারিখ-০৫/০১/২০২০খ্রিঃ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯ এর (১) ধারায় মামলা রুজু করা হয়। এই মামলায় আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস মো. জেদান আল মুসা ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D