মাওলানা তাফাজ্জুল হকের মৃত্যুতে মেয়র আরিফের শোক

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০

মাওলানা তাফাজ্জুল হকের মৃত্যুতে মেয়র আরিফের শোক

উপমহাদেশের শীর্ষ হাদিস বিশারদ মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। আজ রবিবার বিকালে মাওলানা তাফাজ্জুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। এক শোকবার্তায় মেয়র আরিফ বলেন, মাওলানা তাফাজ্জুল হক ইসলামের খেদমতে জীবন পার করেছেন। তাঁর মৃত্যুতে দুনিয়া একজন অভিজ্ঞ, সর্বজন শ্রদ্ধেয় দ্বিনে আলিমকে হারালো। এ ক্ষতি পূরণ হওয়ার নয়। মেয়র আরিফ মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট