২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
ফ্লোরিডা : বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডে মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে ঢুকে পড়া বন্দুকধারীর হামলায় ১৭ জন নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই ছিল ১৪ থেকে ১৮ বছর বয়সী কিশোর-তরুণ।
বুধবার রাতের ওই হামলায় নিহতদের মধ্যে রয়েছেন ১৪ জন শিক্ষার্থী, দুইজন কোচ ও এক শিক্ষক। হামলায় আহত অন্যরা এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সন্দেহভাজন বন্দুকধারীর নাম নিকোলাস ক্রুজ (১৯)।
এক ঘণ্টারও বেশি সময় ধরে গোলাগুলির পর হামলাকারী হিসেবে আটক করা হয় ওই স্কুলেরই সাবেক ছাত্র নিকোলাস ক্রুজকে। শৃঙ্খলাভঙ্গের দায়ে স্টোনম্যান ডগলাস হাই স্কুল থেকে ১৯ বছরের ওই তরুণকে এক সময় বহিষ্কার করা হয়েছিল। পূর্ব পরিকল্পিত ১৭ খুনের জন্য তাকে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।
নিকোলাস ডোয়োরেট, ১৭
নিকোলাস ডোয়োরেট ছিলেন ওই স্কুলের সিনিয়র স্টুডেন্ট। তিনি ২০২০ সালের অলিম্পিকে সাঁতার প্রতিগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
নিকোল নিক্সসন নামে তার একজন পারিবারিক বন্ধু ‘টাইম’ ম্যাগাজিনকে বলেন, ‘অলিম্পিকে সাঁতার প্রতিগিতার জন্য সে কঠোর পরিশ্রম করছিলেন এবং কিছু একটা করে দেখানোর খুব বড় আকাঙ্খা তার মধ্যে ছিল।’
টোকিও ২০২০ ‘অলিম্পিকের লোগোটি ডোয়োরেট তার স্ক্রিনসেভারে সেট করেছিলেন এবং সম্প্রতি ইন্ডিয়ানাপোলিস ইউনিভার্সিটির সাঁতারু দলে যোগদান করার জন্য একটি চুক্তিপত্রে সাক্ষর করেছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রবার্ট ম্যানুয়েল এক বিবৃতিতে বলেন, ‘নিকের মৃত্যুর একটি স্মরণীয় বিষয় হচ্ছে যে আমরা একটি বড় জগতের সঙ্গে সংযুক্ত এবং যখন বিশ্বের কোথাও কোনো কোনো দুর্বৃত্ত দুঃখজনক ঘটনা ঘটে, তখন তা প্রায়ই আমাদেরকে প্রভাবিত করে। তার পরিবারের প্রতি আমারা সমবেদনা জ্ঞাপন করছি।’
আগামী মার্চ মাসেই নিকোলাস ডোয়োরেট ১৮ বছরে পা রাখতেন।
অ্যারোন ফিস, ৩৭
অ্যারোন ফিস ছিলেন সহকারী ফুটবল কোচ ও স্কুলের নিরাপত্তা কর্মী। বুধবারের ওই হামলার সময় ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে তিনি নিজে পিঠ পেতে দেন। পরে হামলাকারীর গুলিতে তিনি নিহত হন।
স্কুল ফুটবল প্রোগ্রামের পক্ষ থেকে এক টুইটে বলা হয়, ‘তিনি নিজের জীবন ত্যাগ করে হামলাকারীর হাত থেকে ছাত্রদের রক্ষা করেন। তার মৃত্যু নায়কোচিত এবং তিনি সবসময়ই আমাদের হৃদয় ও স্মৃতিতে থাকবেন।’
মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুল থেকে স্নাতক ডিগ্রি লাভ করা অ্যারোন ফিস স্কুলটিতে ফুটবল খেলেছেন এবং ২০০২ সালে কোচ হিসেবে ফিরে আসেন।
জেইমে গুটেনবার্গ, ১৪
মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলের ছাত্রী জেইমে গুটেনবার্গের বাবা মেয়ের মৃত্যুতে ভেঙ্গে পরেছেন।
বৃহস্পতিবার এক আবেগাপ্লুত ফেসবুক পোস্টে জেইমের বাবা ফ্রেড গুটেনবার্গ লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙ্গে গেছে। গতকাল তার স্কুলে হিংস্র হামলায় আমাদের আদরের সোনামনি জেনিফার ব্লুম গুটেনবার্গকে হারিয়েছি।’
এলিসা আলহাদেফ, ১৪
হামলায় নিহদের একজন এলিসা আলহাদেফ। তিনি ছিলেন একজন সকার খেলোয়াড়।
বৃহস্পতিবার পার্কল্যান্ড সকার ক্লাবের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে বলা হয়, ‘তোমার জীবনে অসাধারণ কিছু করার জন্য সম্মান জানাচ্ছি। তুমি সকলের অনুপ্রেরণা এবং আমরা কখনোই তোমাকে ভুলে যান না।’
সিএনএনকে দেয়া আবেগমাখা এক সাক্ষাতকারে বন্দুক সহিংসতা বন্ধ করার জন্য কিছু একটা করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন আলহাদেফের মা লোরি।
তিনি বলেন, ‘এটা আমাদের পরিবারের জন্য শুভ নয়। আমাদের সন্তানরা স্কুলে যাবে আর লাশ হয়ে ফিরবে তা কখনো মেনে নেয়া যায় না।’
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, দয়া করে কিছু করুন। এখনই সঠিক পদক্ষেপ নেয়া প্রয়োজন। এই বাচ্চাদের এখন নিরাপত্তার প্রয়োজন।’
স্কট বেগেল, ৩৫
স্কট বেগেল ছিলেন ওই স্কুলের ভূগোলের শিক্ষক। তিনিও ছাত্র-ছাত্রীদের বাঁচাতে নিজের জীবন বিসর্জন দিয়েছেন।
বৃহস্পতিবার শিক্ষার্থী কেলেসি ফ্রেইনড সিএনএনকে বলেন, ‘তিনি আমি আমার জন্য এবং আমার শ্রেণিকক্ষের সহপাঠীদের জন্য যা করেছেন তা আমি কখনোই ভুলে যাব না। আমি তার কল্যানেই আজকে জীবিত আছি।’
কেলেসি ‘গুড মর্নিং আমেরিকা’কে বলেন, তার এবং অন্যান্য ছাত্রছাত্রীদের ভিতরে আড়াল করার জন্য বেগেল শ্রেণিকক্ষের দরজা আনলক করে দেন, কিন্তু দরজার মধ্যেই তাকে গুলি করা হয়।
ম্যাডো পোলক, ১৮
ম্যাডো পোলক ছিল হাই স্কুলের একজন সিনিয়র ছাত্র। পরবর্তী বছরে ফ্লোরিডার বোকা রাটনের ‘লিন ইউনিভার্সিটি’তে যোগদান করার পরিকল্পনা ছিল তার।
তার বাবা অ্যান্ড্রু পোলক নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ‘সে ছিল কেবলই অবিশ্বাস্য। সে ছিল খুবই শক্ত মনের একজন মেয়ে। সে সবকিছুকেই নিজের করে নিতে পারতেন।’
ক্রিস্টোফার হিক্সন, ৪৯
ক্রিস্টোফার হিকসন ছিলেন স্কুলের অ্যাথলেটিক পরিচালক। অন্যদের মতো তিনি গুলিতে নিহত হন।
নিকটবর্তী কোরাল স্প্রিংস উচ্চ বিদ্যালয়ের এথলেটিক পরিচালক ড্যান জ্যাকব ‘দ্য সান-সেনটিনেল’কে বলেন, ‘ক্রিস সম্ভবত আমার দেখা সবচেয়ে সহানুভূতি-সম্পন্ন মানুষ ছিলেন। তিনি ছিলেন এমন মানুষ যিনি তার পিঠ থেকে শার্ট খুলে অন্যকে দিতেন। এটা ভয়ানক। এরকম একটা ঘটনা কারো জীবনে ঘটবে তা অবিশ্বাস্য। এটা অত্যন্ত অবিবেচনাপ্রসূত কাজ।’
লুক হোয়ের, ১৫
লুক হোয়ের ছিল স্কুলের একজন নবীন। পিপল ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাতাকরে তার খালা জোয়ান কক্স তাকে একজন ‘সদা হাস্যোজ্জ্বল’ বালক হিসেবে বর্ণনা করেছেন। সে বাস্কেটবল খুবই পছন্দ করত বলে তিনি জানান।
কক্স বলেন, ‘সে কি হতে চেয়েছিল তা এখনো সে জানত না। সে ছিল কেবলই একজন নবীন এবং হাই স্কুলের জন্য অপেক্ষা করছিল।’
কারমেন স্ক্যান্টরপ, ১৬
কারমেন স্ক্যান্টরপ সম্প্রতি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একটি কলেজ সফরে গিয়েছিলেন বলে তার কাজিন ম্যাট ব্র্যান্ডো জানান।
ফেসবুকে এক পোস্টে ম্যাট ব্র্যান্ডো বলেন , ‘আমার দেখা সবচেয়ে বুদ্ধিমান ১৬ বছর বয়সী বালক ছিল সে।’
তিনি বলেন, ‘আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তোমাকে ভালোবাসি এবং আমি প্রতিটা সিঙ্গেল দিনে তোমাকে মিস করতে যাচ্ছি।’
গিনা মন্টালটো, ১৪
গিনা মন্টালটো ছিল তার উচ্চ বিদ্যালয়ের ‘স্টেট চ্যাম্পিয়ন মার্চিং ব্যান্ডে’র একটি অংশ।
তার মা, জেনিফার মন্টাল্টো ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলের ট্র্যাজেডি আমাদের বিউটিফুল কন্যা গিনা রোজ’কে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে।’
তিনি আরো লিখেন, ‘সে ছিল একজন স্মার্ট, প্রেমময়, যত্নশীল এবং দৃঢ়চেতা মেয়ে; যিনি যে কোনো রুমে প্রবেশ করলে তা উজ্জ্বল হয়ে যেত।’
এলেক্স শাখটার, ১৪
তার বাবা ম্যাক্স শাখটার নিউ ইয়র্ক টাইমসকে বলেন , ‘শাখটার তার স্কুলের মার্চিং ব্যান্ডের ড্রাম বাজাতেন এবং ভাল কাজ করতে ও তার পিতা-মাকে খুশি করতে চেয়েছিল।’
পিটার ওয়াং, ১৫
মিয়ামি হেরাল্ডের তথ্যানুযায়ী, পিটার ওয়াং স্কুলের জুনিয়র রিজার্ভ অফিস প্রশিক্ষণ কর্মসূচির অধীনে ছিল। গত বুধবার তাকে সর্বশেষ তাকে স্কুলের ধসূর ইউনিফর্মে দেখা গেছে।
তার কাজিন অ্যারোন চেন হেরাল্ড’কে বলেন, গুলির সময় ওয়াং ক্লাসের দরজা খুলে দেন যাতে অন্যরা পালাতে পারে। চেন নিউ ইয়র্ক টাইমস বলেন, ‘তিনি সবসময়ই অত্যন্ত সুন্দর ও উদার ছিল।’
অ্যালেনা পেটি, ১৪
অ্যালেনা পেটি ছিল স্কুলের ‘জেআরওটিসি’ প্রোগ্রামের একজন সদস্য এবং চার্চে যিশু খ্রিস্টের ‘হেল্পিং হ্যান্ডস’ প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল এবং গত সেপ্টেম্বর মাসে ফ্লোরিডায় হ্যারিকেন ‘ইর্মা’ আঘাত করার পর ফ্লোরিডার পরিচ্ছন্নতা অভিযানেও অংশ নিয়েছিল।
তার পরিবারের উদ্ধৃতি দিয়ে সিএনএন জানান, ‘অ্যালেনা সেবা করতে পছন্দ করত। যদিও আমরা তার বড় হয়ে উঠা এবং একজন আশ্চর্যজনক নারী হয়ে ওঠা দেখার সুযোগ থেকে বঞ্চিত হলাম।’
মার্টিন ডুক অ্যাঙ্গুইয়ানো, ১৪
মার্টিন ডুক অ্যাঙ্গুইয়ানো স্কুলে নবীন ছিল। তার বড় ভাই মিগুয়েল বৃহস্পতিবার ইন্ট্রাগ্রামে তার মৃত্যুর বিষয়ে পোস্ট করেছেন।
তিনি লিখেন, ‘আমার ব্যথা ভাষায় বর্ণনা করতে পারছি না। আমি আমার ভাই মার্টিনকে ভালোবাসি। তোমাকে অনেক মিস করবো।’
হেলেনা রামসে, ১৭
হেলেনা রামসে আগামী বছর কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে এক ফেসবুক পোস্টে পরিবারের একজন সদস্য জানান। তিনি তাকে একজন স্মার্ট, দয়ালু ও চিন্তাশীল ব্যক্তি হিসাবে স্মরণ করেন।
তিনি বলেন, ‘যদিও তিনি কিছুটা গম্ভীর প্রকৃতির ছিল। একাডেমিক শিক্ষার প্রতি তার নিরবচ্ছিন্ন অনুপ্রেরণা ছিল এবং তার নরম উষ্ণ আচরণ সবাইকে মুগ্ধ করত। তিনি ছিল অত্যন্ত মেধাবী এবং বৃদ্ধিমান।’
জ্যাকুইন অলিভার, ১৭
মিয়ামি হেরাল্ডের মতে, জ্যাকুইন অলিভার ভেনেজুয়েলাতে জন্মগ্রহণ করেন। ৩ বছর বয়সে জ্যাকুইন অলিভার তার পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে আসেন। গত জানুয়ারিতে তিনি একজন মার্কিন নাগরিক হিসেবে নিবন্ধিত হয়েছেন।
কারা লোগ্রান, ১৪
নিউ ইয়র্ক টাইমসতে তার পরিবার বলেন, কারা লোগ্রান তার কাজিনকে ভালবাসত ও সমুদ্র সৈকতে সময় কাটানো খুব পছন্দ করত।
তার খালা লিন্ডস ফান্তানা ফেসবুকে কারা লোগ্রানের মৃত্যুর বিষয়ে পোস্ট করেছেন এবং ভবিষ্যতে গুলি ছোড়া প্রতিরোধ করতে পদক্ষেপ নেওয়ার জন্য কিছু করতে পাঠকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
দ্য টাইমস অবলম্বনে

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D