১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৭
লন্ডন: ব্রিটেনের গ্লাসগো নগর কাউন্সিল মায়ানমারের ডি ফ্যাক্টো নেতা অং সান সুচিকে দেয়া সম্মান প্রত্যাহার করে নেবার পক্ষে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে।
মায়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর হত্যা, নির্যাতনে মানবাধিকার লঙ্ঘন এবং এ ঘটনায় সুচির প্রতিক্রিয়ার প্রতিবাদ স্বরূপ ‘ফ্রিডম অব সিটি’ খেতাব প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
২০০৯ সালে সুচি যখন মায়ানমারে তার বাসভবনে অন্তরীন ছিলেন, তখন তাকে এই খেতাব দিয়েছিলো গ্লাসগো নগর কাউন্সিল। গ্লাসগোর লর্ড প্রভোস্ট ইভা বোল্যান্ডার বলেছেন, রাখাইনে রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতার ব্যপারে উদ্বেগ জানিয়ে, এবং সে ব্যপারে ব্যবস্থা নেবার আহ্বান জানিয়ে তিনি এবং নগরীর কাউন্সিলর সুচিকে একটি চিঠি লিখেছিলেন।
আগষ্টে মায়ানমার সেনাবাহিনীর হত্যা-নির্যাতন শুরুর পর থেকে প্রাণ বাঁচাতে এ পর্যন্ত ছয় লাখের বেশি রোহিঙ্গা মুসলমান পালিয়ে বাংলাদেশে ঢুকেছে।
এদিকে, গ্লাসগো ইউনিভার্সিটি থেকে সুচিকে দেয়া সম্মানজনক ডিগ্রী ফেরত নেবারো একটি দাবী উঠেছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেটি হবার সম্ভাবনা খুবই কম। মাত্র কয়েকদিন আগেই, রোহিঙ্গা ইস্যুতে ‘ইচ্ছাকৃতভাবে উদাসীনতা’ দেখানোর অভিযোগে ব্রিটেনের আরেক শহর শেফিল্ডও অং সান সুচিকে দেয়া ‘ফ্রিডম অব সিটি’ খেতাব প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
শেফিল্ডের কাউন্সিলর সোরাইয়া সিদ্দিকী বলেছেন, সুচিকে দেয়া সম্মানটি যদি আমরা চালিয়ে যাই, তাহলে আমাদের শহরের সুনাম প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। এর আগে গত মাসের শুরুতে অক্সফোর্ড শহরের নগর কাউন্সিল অং সান সুচিকে দেয়া সম্মান প্রত্যাহার করে নেবার পক্ষে ভোট দিয়েছে।
সেপ্টেম্বরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে কলেজে ১৯৬৪ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত অং সান সুচি পড়েছেন, সেই সেন্ট হিউজ কলেজের কর্তৃপক্ষ তার একটি পোট্রেট নামিয়ে ফেলেছে। তার নোবেল পদক প্রত্যাহারের দাবিতে অনলাইনে এক পিটিশনে কয়েক লাখ মানুষ সই করেছে।
যদিও নোবেল কর্তৃপক্ষ সে সম্ভাবনা নাকচ করেছেন। আগস্টে নতুন করে রোহিঙ্গা সঙ্কট শুরুর পর বৃহস্পতিবার মায়ানমারের রাখাইনে প্রথমবারের মত সফরে গিয়ে সুচি রোহিঙ্গাদের ‘ঝগড়াবিবাদ’ না করে মিলেমিশে থাকার আহ্বান জানিয়েছেন।
আন্তর্জাতিকভাবে এজন্য তিনি ব্যাপক নিন্দার মুখে পড়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D