|
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬
প্রথমে ধর্ষণ, এরপর সেই ঘটনার ভিডিও ধারণ করে ভয় দেখিয়ে গৃহবধুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক ইলেকট্রিশিয়ানের বিরুদ্ধে।
ভয় দেখিয়ে ওই গৃহবধূকে শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিযোগে আব্দুর রহমান ওরফে কামরুলকে (৩৪) গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আব্দুর রহমান ওরফে কামরুল সিরাজগঞ্জের সদর থানার নতুন ভাঙ্গাবাড়ী এলাকার শামসুল আলমের ছেলে। তিনি আশুলিয়ার গোরাট এলাকায় ভাড়া থাকতেন। পেশায় ইলেকট্রিশিয়ান ওই ব্যক্তি একসময় আশুলিয়ার বগাবাড়ী এলাকার একই বাড়িতে ভুক্তভোগী গৃহবধূর পাশের কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ওই নারী (৩০) স্বামী-সন্তান নিয়ে সেখানে থাকতেন এবং ইউনিক বাসস্ট্যান্ড সংলগ্ন একটি পোশাক কারখানায় চাকরি করেন।
ভুক্তভোগীর অভিযোগ, ২০২২ সালে একদিন বাসায় প্রবেশের পূর্বে সিড়ি থেকে জোর করে তাকে ধরে নিজ রুমে নিয়ে ধর্ষন করে ভিডিও ধারণ করে।ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এরপর থেকে অভিযুক্ত তাঁকে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করতেন।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ছাইয়েদুল ইসলাম বলেন, গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে আব্দুর রহমান ওরফে কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D