|
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজার থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বাজারসংলগ্ন সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি প্রায় ছয় মাস ধরে উপজেলার জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী বাজার এলাকায় বসবাস করছিলেন। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বাজারসংলগ্ন সড়কে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে সকাল ১০টার দিকে তাকে জয়শ্রী বাজারে নিয়ে গেলে স্থানীয় এক পল্লিচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) মোফাক্কারুল ইসলাম বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ওই ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D