|
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ‘কার্যক্রম নিষিদ্ধ’ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে সিসিকের ৪২ নম্বর ওয়ার্ডের প্যারাইচক থেকে শ্রীরামপুর বাইপাসগামী সড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনের পাকা সড়কে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা এমদাদ রহমানের নির্দেশনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির একদল নেতাকর্মী জড়ো হন।
একটি নোহা গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলযোগে এসে তারা রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা চালান। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাতজনকে হাতেনাতে আটক করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা আরও ১৫ থেকে ২০ জন পালিয়ে যায়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে নাশকতায় ব্যবহৃত একটি নোহা গাড়ি (রেজিঃ ঢাকা মেট্রো-ছ-১১-১৮৫৭) এবং আগুনে পোড়ানো টায়ার জব্দ করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তিরা হলেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার গোপীনগর গ্রামের মৃত খলিলুর রহমান মোড়লের ছেলে মোঃ সেলিম আহমেদ (৩১), সিলেট কোতোয়ালী থানার মাছুদিঘীরপাড় এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে লিটন আহমেদ (৩৩), শাহপরাণ (রহ.) থানার দলইপাড়া এলাকার আঃ হালিমের ছেলে মোঃ তাজুল ইসলাম (৩৭), কোতোয়ালী থানার শেখঘাট কলাপাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে আশিক আহমদ (২৮), ঘাসিটুলা লামাপাড়া এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (২৮), তালতলা মাছুদিঘীরপাড় এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে নবীর হোসেন (২২) এবং তালতলা নীলিমা-৮ এলাকার বাবুলের ছেলে বাদল আহমদ (২৫)।
মোগলাবাজার থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D