|
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬
সুনামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৭ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল মিয়া (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন ওয়েজখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসআরবি-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল জানতে পারে, সদর মডেল থানাধীন মল্লিকপুর সাকিনস্থ আব্দুজ জহুর সেতুর পাশের সিএনজি স্ট্যান্ডে কয়েকজন মাদক কারবারি ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন।
এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে অভিযান পরিচালনা করে এসআরবি-৯-এর সদস্যরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার হেফাজতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। তার দেখানো মতে, একটি কালো রঙের শপিং ব্যাগের ভেতরে থাকা ৩৭টি কালো রঙের বায়ুরোধক প্যাকেট থেকে মোট ৭ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক জুয়েল মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কাউকান্দি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
এ তথ্যটি নিশ্চিত করেছেন এসআরবি-৯ -এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যআটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে ও উদ্ধার করা ইয়াবা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D