দেশে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল রেজিস্ট্রেশনের অনুমতি

প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২৩

দেশে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল রেজিস্ট্রেশনের অনুমতি

Manual1 Ad Code

বাংলাদেশে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল রেজিস্ট্রেশনের অনুমতি দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা।

বুধবার (১১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মনিরুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ অনুমতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আমদানী নীতি আদেশ, ২০২১-২০২৪ এবং ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তক্রমে দেশীয় শিল্প খাতের বিকাশ ও সম্প্রসারণের লক্ষ্যে বিদ্যমান ১৬৫ (একশত পঁয়ষট্টি) সিসির পাশাপাশি দেশের অভ্যন্তরে উৎপাদিত ৩৭৫ (তিনশত পঁচাত্তর) সিসি পর্যন্ত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেওয়া যাবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Manual1 Ad Code

এদিকে মঙ্গলবার (১০ অক্টোবর) ৩৫০ সিসির উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল রাস্তায় চলাচলের অনুমতির আগে দক্ষ চালক তৈরি করে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া বাস্তবায়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

Manual1 Ad Code

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

Manual1 Ad Code

আগামী তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

Manual1 Ad Code

গেল কয়েক বছর ধরে আলাপ-আলোচনার পর গত ৭ সেপ্টেম্বর ৩৫০ সিসি (ইঞ্জিন ক্ষমতা) পর্যন্ত মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মোটরসাইকেলের ইঞ্জিন ক্ষমতা বা সিসি সীমা ৩৫০ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)।

সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মোটরসাইকেল আমদানি ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code