১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৭
ওয়েলিংটনে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ। তৃতীয় দিনের সকালের শুরুটা ছিল টাইগাদের আর বড় সংগ্রহ নিয়ে সুবিধাজনক অবস্থানে কিউরা।
সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরি এবং মুশফিকুর রহিমের দেড়শ রানের ইনিংসের ওপর ভর করে টাইগাররা ৫৯৫ রান তুলে ইনিংস ঘোষণার পর নিউজিল্যান্ড ৭৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৯২ রান করেছে। আউট হয়ে ফিরে গেছেন জিৎ রাভাল ২৭, উইলিয়ামসন ৫৩ এবং রস টেইলর ৪০।
লাথামের সেঞ্চুরি: নিউজিল্যান্ডের হয়ে সেঞ্চুরি তুলে নিলেন দেশটির ওপেনিং ব্যাটসম্যান টম লাথাম। এটি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। ১৬৭ বল মোকাবেলায় ১২ চারের সাহায্যে শতরান পূরন করেন লাথাম। তার সেঞ্চুরিতে ভর করে দলীয় বড় সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। দিন শেষে ২২২ বলে ১১৯ রান করে অপরাজিত রয়েছে লাথাম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D