|
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বরের খুলনাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বাধীন নগরকান্দা উপজেলার জিয়াখুলী এলাকার শাহাদাত সরকারের ছেলে এবং এজাজুল ভাঙ্গা উপজেলার হাজরাহাটি এলাকার মো. দুলালের ছেলে।
এ ঘটনায় আহত দুজন হলেন- নগরকান্দার জিয়াখুলী এলাকার রহমান মাতুব্বরের ছেলে নাসিম (২০) এবং ভাঙ্গার ভারইডাঙ্গা এলাকার মো. শওকত হোসেনের ছেলে রাজন (২৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় গোলচত্বরের খুলনাগামী লেনে চলাচলের সময় দুটি মোটরসাইকেলের মধ্যে সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুই মোটরসাইকেলে থাকা চার আরোহীই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বাধীন ও এজাজুলকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় নাসিম ও রাজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোলচত্বর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D