সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২০৬

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৬

সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২০৬

সিলেটে গত ২৪ ঘন্টায় হাম রোগের উপসর্গে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া রুহুল আমিন মৌলভীবাজার জেলার কুলাউড়ার নূর ইসলামের ছেলে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর অদ্যাবধি সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মোট ২০৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৮৩ জন, হবিগঞ্জে ৩৩ জন, মৌলভীবাজারে ১৭ জন এবং সুনামগঞ্জে ৭৩ জন মারা গেছেন।

এ বছর সিলেট বিভাগে মোট ১ হাজার ১১৫ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৪৪২ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি।

এদিকে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫০৭ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬২ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০৫ জন, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ৩০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ৩২ জন, উইমেন্স মেডিকেল হাসপাতালে ৪ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ৫ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে বাকি রোগীরা ভর্তি আছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট