বিয়ানীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৩

বিয়ানীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

সিলেট-বিয়ানীবাজার সড়কে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (১০ জুলাই) দুপুর দেড়টার দিকে বিয়ানীবাজার উপজেলার কাকরদিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জাবের আহমদ (১৬) শেওলা ইউনিয়নের নেরাউদি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। সে কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

আর আহত আরিফুল ইসলাম দুবাগ ইউনিয়নের মেওয়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তার অবস্থাও আশংকাজনক। তার মাথা, বুক ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।

জানা যায়, বিপরীতগামী মালবাহী ট্রাকের (মৌলভীবাজার-ড ১১-০৪৮৮) সামনের অংশের সাথে সরাসরি ধাক্কা খেয়ে ছিটকে পড়েন মোটরসাইকেল আরোহী দুজন। এসময় ঘটনাস্থলেই জাবেরের মৃত্যু হয়। আর আহত আরিফুলকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে বিয়ানীবাজার থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল এবং ট্রাক জব্দ করে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট