৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২২
সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মৃনাল কান্তি বিশ্বাস এর বদলী জনিত বিদায়ী সংবার্ধনা প্রদান করেছেন হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সিলেটের নেতৃবৃন্দ।
গত ১৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় নগরীর উপশহরস্থ বিভাগীয় সমবায় কার্যালয়ে সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা সমবায় অফিসার চন্দন দত্ত, সিলেট সদর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট টাউন কো-অপারেটিভ সোসাইটি সিলেট সদরের সম্পাদক এডভোকেট মইন উদ্দিন, হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী আকিক, সভাপতি আহমদ আফজল সিরাজ পাবেল, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম, কোষাধ্যক্ষ শরিফ আহমদ, সদস্য মোঃ শামীম খান, অফিস সহকারী প্রনয় বিশ্বাস প্রমুখ।
এ সময় হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ বিদায়ী সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মৃনাল কান্তি বিশ্বাসকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
সংবর্ধনার জবাবে যুগ্ম নিবন্ধক মৃনাল কান্তি বিশ্বাস বলেন, কর্মরত থাকাকালীন সময়ে সিলেটের মানুষের ভালবাসা পেয়েছি। সেই ভালবাসা আমি কখনো ভুলবো না। বিশেষ করে সমবায় সমিতির নেতৃবৃন্দের আন্তরিকতায় আমি মুগ্ধ। যেখানেই থাকি আমি তাদের ও সিলেটবাসীকে ভুলব না। তিনি সংবর্ধনা প্রদান করায় হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D