৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২২
গত ১০ই ডিসেম্বর প্রতিকুল প্ররিস্থিতি ও সকল বাধাঁ বিপত্তি পেরিয়ে ঢাকায় বিএনপির গণসমাবেশে যোগদান করার জন্য দলের সর্বস্থরের নেতাকর্মী সহ সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন, বহু নাটকীয়তার পর মাত্র কয়েক ঘন্টার নোটিশে ঢাকায় বিএনপির গণসমাবেশে সিলেট থেকে বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ কয়েক হাজার সিলেটবাসী গণসমাবেশে যোগদান করেছেন। এজন্য সিলেট জেলা বিএনপির দলীয় নেতাকর্মীসহ সিলেটবাসীর কাছে কৃতজ্ঞ।
সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ বিগত দিনের ন্যায় আগামী দিনেও সকল আন্দোলন সংগ্রামে দলীয় নেতাকর্মী সহ সিলেটবাসীর সক্রিয় অংশগ্রহন প্রত্যাশা করেন।
পাশাপাশি এই গণসমাবেশে অংগ্রহন করতে গিয়ে গ্রেফতারকৃত সিলট জেলা বিএনপি নেতা মাহবুব আলম, মহানগর ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম, মহফুজুর রহমান কাওছার সহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D