৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২২
সিলেট নগরীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা আ ফ ম কামাল নিহতের প্রতিবাদে যুক্তরাজ্যে তাৎক্ষনিক প্রতিবাদ সভা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে।
সোমবার (৭ নভেম্বর) বাদ জোহর পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে সহকারী সেক্রেটারী আরিফ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রফিক আহমদ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আশিকুর রহমান আশিক।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক মো: হাসান আহমদ, অফিস সম্পাদক মোঃ মিফতা উদদীন, সহকারী সেক্রেটারী সুহেল আহমদ, আহমদ আলী, ইস্ট লন্ডন বিএনপির তথ্য প্রযুক্তি সম্পাদক আশিকুর রহমান, বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী ফয়সাল আহমদ, মানবাধিকার কর্মী মো: আব্দুল করিম, মাহবুবুর রহমান, জাহাঙ্গীর আহমদ, তারেক আহমদ, আজিজ আহমদ চৌধুরী, আছাদ আহমদ, মুজাহিদুর রহমান, এম আশরাফ উদ্দিন, আছাব আলী, শাহ মাহমুদুল হাবিব ইমন, বুরহান উদ্দিন আল মামুন, মো: রহিম এহসান নাইম, মাহবুবুর রহমান, আলিম উদ্দিন, মিজানুর রহমান, এম এ শামিম, শাহ জামাল, দিলাল আহমদ, মঈনুল ইসলাম, মো: আলাউদ্দিন, মো জাকির আহমদ, আনছার আলী, আব্দুল কাদির জিলানী, মামুন মিয়া, মো আমিনুল হক, সুহেল আহমদ, সেলিম আহমদ, আবুল হুসেন নিজাম, হুমায়ুন রশীদ, সামাদুর রহমান অপু, মোহাম্মদ নুর মিয়া ও জামাল মিয়া প্রমূখ।
মরহুম বিএনপি নেতা আ ফ ম কামালের মাগফেরাত কামনায় মোনাজাত করেন মাওলানা আসাদ আহমদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D