সিসিকের বর্তমান ও সাবেক কাউন্সিলরদের সাথে জেলা ও মহানগর বিএনপির মতবিনিময়

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২২

সিসিকের বর্তমান ও সাবেক কাউন্সিলরদের সাথে জেলা ও মহানগর বিএনপির মতবিনিময়

আগামী ২০ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে সিলেট সিটি কর্পোরেশনের বতর্মান ও সাবেক কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।


শুক্রবার নগরীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিরি বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, ১ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি, ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর শাহানা বেগম শানু, সাবেক কাউন্সিলর হুমাইয়ুন কবির শাহীন, মুজিবুর রহমান, সেলিম আহম রনি, রাজিক মিয়া, জামাল আহমদ, সালেহা কবির শেপী, কুহিনুর ইয়াসমিন ঝর্না প্রমূখ।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট