২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২১
দৈনিক সবুজ সিলেটের সিনিয়র স্টাফ ফটোগ্রাফার ও সিলেট মদন মোহন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এ অধ্যায়নরত সাংবাদিক নিজাম উদ্দিন টিপুর মুক্তির দাবিতে রবিবার সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সাংবাদিক নিজাম উদ্দিন টিপুর বড়ভাই ২০নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল মিয়া, সিলেট সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক মোঃ ইসলাম আলী, মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আনিসুর রহমান তিতাস, দৈনিক যুগভেরীর সিনিয়র রিপোর্টার এম. এ মালেক, গোয়াইনঘাট উপজেলা জাতীয় পার্টির আহŸায়ক জামাল আহমদ, সাংবাদিক জয়নাল আবেদীন, সাংবাদিক নিজাম উদ্দিন টিপুর ছোট ভাই হিলাল উদ্দিন শিপু, মাওলানা ইমাম উদ্দিন প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাংবাদিক নিজাম উদ্দিন টিপু সিলেট মদন মোহন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। তাকে ষড়যন্ত্রমুলকভাবে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তার শিক্ষাজীবন হুমকির মুখে। তার মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে মানবতার মা, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D