২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ৭নং ওয়ার্ডের হবিবনগরে সরকারি খাস জমিতে দীর্ঘ ৩১ বছর ধরে বসবাস করে আসা এক অসহায় পরিবারসহ মোট ৫টি পরিবারকে জোরপূর্বক বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দী করে রাখার অভিযোগ উঠেছে।
২২ জুন (সোমবার) সকাল ১০টার দিকে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, পৌর এলাকার হবিবনগর (ইকড়ছই মৌজার, খতিয়ান নং-১, জেএল নং-১৭২, দাগ নং-৯৩১ ও ৯৩২) মোট ৩.৫ শতাংশ সরকারি খাস জমিতে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে হলুদা আক্তার ও তার অসহায় পরিবার শান্তিপূণর্ভাবে বসবাস করে আসছিলেন। ভূমিহীন হিসেবে জমিটি বন্দোবস্ত পাওয়ার জন্য এই অসহায় পরিবারটি জেলা প্রশাসক কার্যালয়ে আবেদনও করেছেন। কিন্তু আজ সকাল ১০টার দিকে আকস্মিকভাবে স্থানীয় ভূমিচক্রের আশিক মিয়া ও আমির আলী গংরা ওই পরিবারের যাতায়াতের রাস্তার মুখে জোরপূর্বক বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে ফেলে। এতে হলুদা আক্তারের পরিবারসহ আশেপাশের মোট ৫টি পরিবার সম্পূর্ণ গৃহবন্দী হয়ে পড়ে। ঘটনাটিকে কেন্দ্র করে ওই এলাকায় চরম উত্তেজনা ও অসহায় পরিবারগুলোর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য হলুদা আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, “আমরা দীর্ঘ ৩১ বছর ধরে এই জায়গায় বসবাস করছি। হঠাৎ করে এলাকার কিছু ভূমিখেকো চক্র আমাদের বাড়ির সামনে জোরপূর্বক বাঁশের বেড়া দিয়ে আমাদের অবরুদ্ধ করে রেখেছে। আমাদের বের হওয়ার পথ বন্ধ করে দিয়ে মানবিক অধিকার খর্ব করা হচ্ছে। আমরা চরম আতঙ্কের মধ্যে আছি।” তিনি এই বিষয়ে প্রশাসনের দ্রুত ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
হবিবনগরের সুমা আক্তার জানান, আজ সকালে জোরপূর্বক আমাদের বাড়ির সামনে বাশের বেরা দিয়ে আমাদের কে গৃহবন্দি করে রেখেছে, আমরা এখন বাড়াতে পারছিনা।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আশিক মিয়া ও আমির আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে এলাকায় পাওয়া যায়নি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন বলেন, “আমি এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অসহায় পরিবারগুলোকে অবরুদ্ধ রাখার বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জন্য সহকারী কমিশনার ভুমিকে বলে দিচ্ছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D