২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬
সিলেটের জনপ্রিয় জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর প্রত্যাহারের সরকারি আদেশ বাতিল করে স্বপদে বহাল রাখা দাবী জানিয়েছেন সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতি রেজিঃ নং চট্ট-২৭৮৫ এর নেতৃবৃন্দ।
২২ জুন সোমবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেটের মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া এমন একজন জনবান্ধব ও কর্মঠ জেলা প্রশাসক সারওয়ার আলমকে হঠাৎ করে প্রত্যাহারের সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সিলেটের নাগরিক সমস্যা সমাধান, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে সাহসী ভূমিকা পালন করছেন। যা সর্বমহলে প্রশংসা অর্জন করেছে। এরকম একজন দক্ষ সরকারি কর্মকর্তাকে প্রত্যাহার করে সিলেট থেকে সরানো হলে সিলেটের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিবৃতিদাতারা হচ্ছেন সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, কার্যকরী সভাপতি জামিল আহমদ লিটন, সহ সভাপতি হানিফ মিয়া, বদরুল ইসলাম রিপন ও নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ জালাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বুলবুল, সাংগঠনিক সম্পাদক জাবিদুর রহমান সুমন, দপ্তর সম্পাদক সেলিম আহমদ, কার্যনির্বাহী সদস্য হেলাল আহমদ প্রমুখ।
নেতৃবৃন্দ সিলেটবাসীর আবেগ ও প্রত্যাশার প্রতি সম্মান প্রদর্শন করে, অবিলম্বে এই প্রত্যাহার আদেশ বাতিল করে ডিসি সারওয়ার আলমকে স্বপদে বহাল রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D