সিলেট প্রেসক্লাবের নির্বাচন স্থগিত : কারণ দর্শানোর নির্দেশ

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২১

সিলেট প্রেসক্লাবের নির্বাচন স্থগিত : কারণ দর্শানোর নির্দেশ

সিলেট সংবাদ ডেস্ক :: সিলেট প্রেসক্লাবের নির্বাচন স্থগিত করেছেন আদালত। বৃহস্পতিবার(২ডিসেম্বর) সিলেট প্রেসক্লাবের ১১ জন সদস্যের আবেদনের প্রেক্ষিতে সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক এই আদেশ দেন ।

জানা যায়, গত ২৫শে নভেম্বর সন্ধ্যার পরে কোন কারণ দর্শানোর নোটিশ বা শোকজ ছাড়াই সিলেট প্রেসক্লাবের ২৩ জন সদস্যের সদস্যপদ বাতিল করায় ১১ জন সদস্য সিলেটের আদালতে মামলা করলে এই আদেশ দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট রফিক আহমদ।

তিনি বলেন,২০২২-২৩ ভোটার তালিকা থেকে আবেদনকারীদের নাম বাদ দেওয়ায় আদালতে মামলা করা হলে আদালত তা গ্রহণ করে নির্বাচন স্থগিত ঘোষণা করেন। আদালত নির্বাচনী কার্যক্রম স্থগিতের পাশাপাশি তাদেরকে এ বিষয়ে কারণ দর্শানোর জন্য আদেশ দেন।  মামলা নিষ্পতি না হওয়া শেষ পর্যন্ত নির্বাচনের কোনো কর্যক্রম পরিচালনা করা যাবে না।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট