নিহত ৭৬, বেঁচে আছেন শুধু ডিফেন্ডার ও দুই গোলকিপার

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৬

Manual5 Ad Code

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় ৭৬ জন নিহত হয়েছেন। বেঁচে আছেন শুধু ডিফেন্ডার ও দুই গোলকিপার। ব্রাজিলের শীর্ষস্থানীয় একটি ফুটবল ক্লাবের অধিকাংশ খেলোয়াড় এবং কর্মকর্তাই এতে নিহত হয়েছেন।

ভাড়া করা বিমানে দক্ষিণ আমেরিকার একটি ক্লাব ফুটবল টুর্নামেন্ট খেলতে কলম্বিয়ার মেডেলিন শহরে যাচ্ছিল ব্রাজিলের অন্যতম প্রথম সারির ক্লাব শাপেকোয়েঞ্জা।

Manual2 Ad Code

পুলিশ বলছে বিমানটির যাত্রী ও ক্রসহ মোট ৮১ জনের মধ্যে পাঁচজন বেঁচে গেছে।

Manual3 Ad Code

ক্লাবের রক্ষণভাগের খেলোয়াড় অ্যালান রাচেল প্রাণে রক্ষা পেয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন খবরে বলা হচ্ছে, দলের দুই গোলকিপার এবং ফিজিও বেঁচে গেছেন।

বিধ্বস্ত হওয়ার পর বিমানে আগুন ধরে যায়নি বলেই কয়েকজন প্রাণে রক্ষা পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলতে তারা মেডেলিন যাচ্ছিল। তাদের প্রতিপক্ষ ছিল স্থানীয় ক্লাব অ্যাটলেটিকো ন্যাশনাল।

ম্যাচটি হওয়ার কথা ছিল বুধবার, কিন্তু দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন জানিয়েছে সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

ব্রাজিলে শাপেকো শহরে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই ফুটবল ক্লাবটি ২০১৪ সালে ব্রাজিলের শীর্ষ ক্লাব টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে।

ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ইভান টোজো স্থানীয় এক টিভিতে বলেছেন, পুরো শাপেকো শহরে শোকের মাতম চলছে। বহু মানুষ কান্নাকাটি করছে..তারা এটা কল্পনাও করতে পারেনি। শাপেকোয়েন্সে তাদের আনন্দ উল্লাসের প্রধান উৎস ছিল।

Manual7 Ad Code

মধ্যরাতের দিকে এই বিমান দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে পার্বত্য এলাকায় খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে।

সূত্র : বিবিসি

Manual5 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code