মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৬

Manual6 Ad Code

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধের দাবীতে ২২ নভেম্বর মঙ্গলবার বাদ আসর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে মাদানী ছাত্র কাফেলা সিলেটের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অসহায় রোহিঙ্গ মুসিলম হত্যা বন্ধে বিশ্ব বিবেকের কাছে দাবী জানান এবং রোহিঙ্গা মুসলমানদের আশ্রয়ের জন্য সীমান্ত খুলে দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান।
একই সাথে মিয়ানমারের কথিত নেত্রী অং সান সুচিকে সন্ত্রাসের জননী আখ্যায়িত করে তার নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবী জানান।
মাদানী ছাত্র কাফেলা সিলেটের আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব শাখাওয়াত শিকদারের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জামিয়া দারুল উলুম সিলেটের প্রিন্সিপাল মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জামিয়া দারুল কোরআন সিলেটের শিক্ষক মাওলানা আলী নুর, মাদানী কাফেলা বাংলাদেশ এর সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মুসলিম ঐক্য পরিষদের চেয়ারম্যান মাওলানা আসলাম হোসাইন রহমানী, বৃহত্তর জৈন্তা সংগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদের সদস্য সচিব গোলাম আম্বিয়া কয়েস, জামেয়া নাজাতুল্ল উম্মা মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা তোফায়েল আহমদ উসমানী, মাদানী কাফেলা সিলেট মহানগর আহবায়ক হাফিজ শাব্বির আহমদ রাজী, জেলা আহবায়ক হাফিজ মাসউদ আজহার, ছাত্র নেতা এম বেলাল আহমদ চৌধুরী, সৈয়দ উবায়দুর রহমান, শাহিদ হাতিমী, মাওলানা কায়সান মাহমুদ আকবরী, আতিকুর রহমান হাতিমী, মুকাদ্দস আলী, আল আমিন, রেজাউল করিম, আব্দুর রশিদ নোমান, সালমান বিন বিলাল, আবু হানিফা, হাফিজ জাহেদ আহমদ, কারী আব্দুর রহিম প্রমুখ।
শেষে মায়ানমানে অসহায় মুসলমানদের কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা তোফায়েল আহমদ উসমানী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code