১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৬
১৬ নভেম্বর ২০১৬, বুধবার : সিলেট নগরীর দর্শন দেউড়ি এলাকায় সাতসকালে দেশিয় অস্ত্র ধরে মহিলার গলা থেকে সোনার চেইন, হাতের চুড়ি আর সাথে থাকা নগদ টাকা নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা।
বুধবার ভোর সোয়া ৬টার দিকে ঘটে যাওয়া এই ছিনতাইয়ের দৃশ্য ধরা পড়েছে স্থানীয় কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীর বসানো সিসি ক্যামেরায় এ দৃশ্য ধরা পড়েছে।
বিষয়টি নিশ্চিত করে কাউন্সিলর লোদী জানান, দর্শনদেউড়ির ঘুর্ণি আবাসিক এলাকার ১৫নং বাসার মুহিবুর রহমানের স্ত্রী জেসমিন নাহার তার নাতনিকে নিয়ে আম্বরখানা শিশু স্কুলে যাচ্ছিলেন।গার্লস স্কুলের সামনে যাওয়া মাত্র মোটরসাইকেলে করে আসা দুই ছিনতাইকারী তার পথরোধ করে সাথে থাকা সোনার চেইন, চুড়ি এবং কিছু টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। যা ঐ এলাকায় লাগানো প্রত্যেক সিসি ক্যামেরায় ধরা পড়েছে।
Manual6 Ad Codeঘটনার খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন উল্লেখ করে জানান, সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। বিমানবন্দর থানা পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত ছিনতাইকারীদের সনাক্ত করে ধরা সম্ভব হবে বলে জানান তিনি।
Manual4 Ad Codeএছাড়া প্রায়শই সাতসকালে ওই এলাকায় ছিনতাইর ঘটনা ঘটে। তাই সকাল ছয়টা থেকে সকাল আট টা পর্যন্ত মর্ণিং শিফটের স্কুলগামী শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার স্বার্থে এলাকায় পুলিশি টহল জোরদার করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।
Manual1 Ad Code

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D