২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০
বাংলাদেশ ছাত্র মৈত্রী হবিগঞ্জ জেলার আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) সকালে শায়েস্তাগঞ্জস্থ পার্টির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
দীপ শংকর প্রান্তের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড জালাল উদ্দিন। উদ্বোধকের বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক আহমেদ রুবেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্র মৈত্রী’র নবনির্বাচিত সভাপতি মাসুদ রানা চৌধুরী, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, চুনারুঘাট উপজেলা সভাপতি ও পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শাহ আলম তালুকদার।
আগামী ২৯-৩০ ডিসেম্বর ২০তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে দীপ শংকর দাস প্রান্তকে আহ্বায়ক, সাইফুল আলম তালুকদার নাসিম ও রাজিব চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যা আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার লক্ষ্যে কেন্দ্রীয় সভাপতির অনুমোদিত হয়।
কমিটির অন্যান্যরা হলেন- অসীম কুমার শীল, নজরুল ইসলাম তালুকদার, মো. নয়ন তালুকদার, আরিফুল আলম তালুকদার, আশিকুর রহমান, রুদ্র রায়, শ্যামল দাস, অনিক দাস প্রমুখ

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D