১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০
সুনামগঞ্জ পৌর শহরের হাছন নগরে বাংলাদেশের নামকরা প্রতিষ্ঠান রিচম্যান এর শো রুম উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর সভার মেয়র নাদের বখত উদ্বোধন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, সাংবাদিক আশিকুর রহমান পীর, সমাজ সেবক আফজাল হোসেন, ছাত্রনেতা নাসিম চৌধুরী, রিচম্যানের পরিচালক মো. মুনিরুল হক খান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত বলেন, সুনামগঞ্জ শান্তির শহর এখানে কোন চাঁদাবাজি নেই, সন্ত্রাস নেই আপনারা স্বাধীন ভাবে ব্যবসা পরিচালনা করেন। আপনাদের পণ্যের মান ভাল হলে অবশ্যই মানুষ তা কিনবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D