|
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬
দেশের বাজারে সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহক পর্যায়ে বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৯৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, সিলিন্ডার প্রতি দাম কমেছে ১৩ টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) বিইআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটি এই তথ্য জানায়।
বিইআরসি ঘোষিত নতুন দরপত্র অনুযায়ী, বিভিন্ন ওজনের সিলিন্ডারের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন থেকে সাড়ে ৫ কেজি সিলিন্ডার ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৬৫২ টাকা এবং ১৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৯৮২ টাকায় বিক্রি হবে। এছাড়া ২৫ কেজির সিলিন্ডার ৩ হাজার ৩০৩ টাকা ও ৪৫ কেজির বড় সিলিন্ডার ৫ হাজার ৯৪৫ টাকায় পাওয়া যাবে।
সংস্থাটি জানিয়েছে, নতুন এই দাম বুধবার সন্ধ্যা ৬টা থেকেই সারা দেশে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই হার বহাল থাকবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের মূল্য পরিবর্তন এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় সমন্বয় করে প্রতি মাসেই নতুন দাম নির্ধারণ করে বিইআরসি। সাধারণ মানুষের নাগালের মধ্যে জ্বালানি খরচ রাখতে নিয়মিত এই বাজার মনিটরিং ও দর সমন্বয় করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D