|
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।
ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে মিরপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় আতঙ্কে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে উপজেলার পশ্চিম জয়পুর ও বানিয়াগাঁও গ্রামের যুবকদের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে দুই দলের যুবকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সন্ধ্যার পর দুই গ্রামের লোকজন মিরপুর বাজারে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করলে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
খবর পেয়ে বাহুবল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, ফুটবল খেলায় দুই যুবকদের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে সন্ধ্যার পর দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D