বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬

বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার থানাধীন কচকটখা এলাকায় যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালিয়ে মাদক কারবারিসহ ইয়াবার চালানটি আটক করা হয়।

আটক মাদক কারবারি সজল বিশ্বাস (৪০) জকিগঞ্জ উপজেলার বিপক গ্রামের মতিলাল বিশ্বাসের ছেলে।

সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার, সহকারী পুলিশ সুপার স¤্রাট তালুকদার জানান, কচকটখা এলাকায় জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস থামিয়ে তল্লাশি চালায় বিয়ানীবাজার থানাপুলিশ।

এসময় সজল বিশ্বাসের লুঙ্গির কোমরের ভাঁজ হতে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে ইয়াবাসহ সজলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট