মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান, ১০ নারী-পুরুষ আটক

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬

মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান, ১০ নারী-পুরুষ আটক

হবিগঞ্জের মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর পৌণে ৩টার দিকে মাধবপুর পৌরসভার মাধবপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, নীলফামারীর জলঢাকা উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রশিদ (৩১), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের হাবিবুর রহমানের ছেলে রুবেল (২৫), বিজয়নগর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে জালাল উদ্দিন (২৮), মৃত আবু মিয়ার মেয়ে খাদিজা (২১), মেঘশিমুল গ্রামের আলিম মিয়ার মেয়ে মুন্নী আক্তার (২৩), ফরিদ মিয়ার মেয়ে নুরুন্নাহার ওরফে খাদিজা (৪০), হানিফ মিয়ার মেয়ে সুমাইয়া (২০), আব্দুল হাসিমের ছেলে তোফাজ্জল (২৫), হবিগঞ্জের মাধবপুর উপজেলার মদনপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সজীব মিয়া এবং হবিগঞ্জ পৌর শহরের কাটিয়ারা গ্রামের সুবিনয় চন্দ্র পালের ছেলে সুরঞ্জিত পাল সোহেল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর বাজারে অবস্থিত ‘তাজ মহল আবাসিক হোটেল’-এ অভিযান চালানো হয়। এ সময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অপরাধে হোটেল থেকে ১০ জনকে আটক করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট