৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০
যুক্তরাষ্ট্র মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদের পক্ষ থেকে করোনাকালীন মহাদুর্যোগে সাহেবের বাজার, এয়ারপোর্টের জামি’আ ইসলামিয়া দারুল উলূম সাতগাঁও মাদ্রাসার গরীব ও এতিম ফান্ডে আর্থিক অনুদান প্রদান করা হয়। রবিবার সিলেট হেল্পিং টিমের আয়োজনে আবুল কাশেম মুর্শেদের পক্ষে অনুদানের নগদ অর্থ জামি’আ ইসলামিয়া দারুল উলূম সাতগাঁও মাদ্রাসার মুহতামীম হাফিজ মাওলানা রিয়াজ উদ্দিনের হাতে নগদ অর্থ হস্তান্তর করেন মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সিলেট হেল্পিং টিমের সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সহ যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেকের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আলমগীর কবির মুন্না, বিএনপি নেতা আব্দুল খালিক, জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, তমিজুল ইসলাম, জহুরুল ইসলাম রাসেল, রফিক উদ্দিন, এড আব্দুল্লাহ আল হেলাল, এহসান রেজা চৌধুরী, গোলাম কিবরিয়া, আব্দুর রহিম, শিপন চন্দ, জুনেদ আহমদ, আব্দুল মন্নান, সালেহ আহমদ, লাহিন আহমদ, মাদ্রাসার পক্ষে উপস্থিত ছিলেন, মুহতামীম মাওলানা রিয়াজ উদ্দিন, আব্দুল আজিজ, মোঃ সাব উদ্দিন প্রমুখ ।
নগদ অর্থ প্রদান করে প্রধান অতিথি বিএনপি নেতা এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, বিপর্যস্ত করোনায় মুর্শেদের মত সবাইকে এগিয়ে আসতে হবে। মহামারী করোনার দুর্যোগময় সময় গরীব ও এতিম ফান্ডে আবুল কাশেম মুর্শেদের আর্থিক অনুদান একটি মহৎ উদ্যোগ। এজন্য তিনি তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন বলেন, প্রবাসে থেকে দেশের মানুষের জন্য তার আন্তরিক সাহায্য প্রশংসনীয়। তিনি মুর্শেদের সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান এবং মহান আল্লাহ তায়ালা যেন তাকে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার তৌফিক দান করেন।
আমেরিকা প্রবাস থেকে দূরালাপনির মাধ্যমে আবুল কাশেম মুর্শেদ বলেন, আমি প্রবাসে থেকে অর্থ উপার্জণ করি। সেই অর্থে যদি হতদরিদ্র মানুষের উপকার না হয় তাহলে সেই অর্থ আমার কাছে মূল্যহীন। এই মহামারীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে। তাই মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য তাদের ফান্ডে নগদ অর্থ প্রদানের ব্যবস্থা করেছি। অসহায়দের চাহিদা ও দলীয় সিনিয়র নেতাদের পরামর্শ অনুযায়ী আরো সহযোগিতা করার চেস্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্।
নগদ অর্থ গ্রহনকালে মাদ্রাসার মুহতামীম মাওলানা রিয়াজ উদ্দিন বলেন আমরা যুক্তরাষ্ট্র মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদের জন্য মহান আল্লাহর কাছে দীর্ঘায়ু কামনা করছি মাদ্রাসার এতিম অসহায় ছাত্রের পাশে দাড়ানোর জন্য। এর আগে বাদ জোহর মাদ্রাসায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D