ছাতকে ডাকাতি সহ এক ডজন মামলার আসামী রফু ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ৮:৪৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২০

ছাতকে ডাকাতি সহ এক ডজন মামলার আসামী রফু ডাকাত গ্রেফতার

ছাতকে ডাকাতিসহ ডজন খানেক মামলার পলাতক আসামী ডাকাত রফু মিয়া(৩৮)কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ শহর থেকে লুন্ঠিত মোবাইল ফোনসহ তাকে গ্রেফতার করে পুলিশ। রফু মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লাউতলা গ্রামের গাংপাড়(নতুন বাড়ির) মৃত মাসুক মিয়ার পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম অভিযান চালিয়ে সুনামগঞ্জ শহর থেকে তাকে গ্রেফতার করেন। গোবিন্দগঞ্জ স্বর্নের দোকানে ডাকাতির ঘটনায় দায়েরী মামলার আসামী রফু মিয়া লুণ্ঠিত মোবাইলসহ পুলিশের হাতে ধরা পড়ে। রফু ডাকাতের বিরুদ্ধে সিলেট, গোলাপগঞ্জ ,বিশ্বনাথ, মৌলভীবাজার, সুনামগঞ্জ সদর , দক্ষিন সুনামগঞ্জ, জগন্নাথপুর এবং ছাতক থানায় ডাকাতি, অস্ত্র সহ ১২টি মামলা রয়েছে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট