৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০
একজন এতিম ছাত্রের লেখাপড়ার দায়িত্ব নিলেন রহমান ফাউন্ডেশন ইউকে’র চেয়ারপারসন তাহমিনা রহমান তালুকদার। এ উপলক্ষে সিলেট সদর উপজেলার ইলামপুরের (মেজরটিলা) জাহানপুরস্থ দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া দারুল কুরআন এক সভার আয়োজন করে।
মঙ্গলবার বাদ জোহর জামিয়ার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় রহমান ফাউন্ডেশন এর পক্ষ থেকে জামিয়া দারুল কুরআন সিলেটের একজন হাফিজ স্পন্সর করা হয়। যার লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন রহমান ফাউন্ডেশন ইউকে’র চেয়ারপারসন তাহমিনা রহমান তালুকদার।
জামিয়া দারুল কুরআন সিলেটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, সাবেক সাংসদ মাওলানা এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী’র সভাপতিত্বে ও মাওলানা এরশাদ খান আল হাবীবের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, জেলা বিএনপি নেতা, বিশিষ্ট সমাজ সেবক ফরিদ উদ্দিনন, সিলেট জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, জামিয়ার শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, মাওলানা সাইদুজ্জামান, মাওলানা শেখ ছাদি, মাওলানা সৈয়দ শুয়াইব আহমদ, মাওলানা হাফিজ আসআদ উদ্দিন, হাফিজ মাওলানা ইসমাইল আহমদ শাকের, মাওলানা সিদ্দিক আহমদ, মাওলানা আসাদ উদ্দীন প্রমুখ।
সভায় রহমান ফাউন্ডেশন ইউকে’র চেয়ারপারসন তাহমিনা রহমান তালুকদারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত বক্তারা বলেন, করোনাকালীন সময়ে রহমান ফাউন্ডেশন ইউকে যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এমন উদ্যোগ মানুষকে আরো মানবিক কাজ করতে উৎসাহিত করবে।
সভায় রহমান ফাউন্ডেশন ইউকে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্পপতি মরহুম আজিজুর রহমান তালুকদার এর রূহের মাগফেরাত ও চেয়ারপার্সন তাহমিনা তালুকদারের সুস্থতা ও দীর্ঘায়ু কামান করে বিশেষ দোয়া পরিচালনা করেন জামিয়ার সহ শায়খুল হাদীস মাওলানা হাবীবে রব্বানী চৌধুরী।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D