শহর ও গ্রামের পার্থক্য দূর করেছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০

শহর ও গ্রামের পার্থক্য দূর করেছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, স্থানীয় সরকার শক্তিশালী করতে সরকার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সহ অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। প্রত্যন্ত এলাকার সড়ক, ব্রীজ-কালভার্ট ও বিদ্যালয় ভবন নির্মাণের মধ্য দিয়ে শহর ও গ্রামের পার্থক্য দূর করেছে, খাদিমপাড়ায় ইউনিয়নের সু-যোগ্য চেয়ারম্যান এর নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হয়েছে এই ইউনিয়নে, যার প্রমাণ আজকের এই অনুষ্ঠান।

তিনি ৩ মার্চ মঙ্লবার দুপুরের সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে কমপ্লেক্স প্রাঙ্গনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদের সভাপতিত্বে ও সয়ঞ্জ কুমার দেব এর পরিচালনায় ,অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইংল্যান্ডের ক্রোয়ডনের মেয়র হুমায়ুন কবির, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন,,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী,সিসিক কাউন্সিল আজাদুর রহমান আজাদ, এডভোকেট ছালেহ আহমদ সেলিম,জেলা আওয়ামীলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, মোস্তাক আহমেদ পলাশ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ,মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি,সিলেটের ডাকের এর ব্যাবস্থাপক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, শাহপরান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খছরু দফাদার,জহিরিয়া এম ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন,শাহপরান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মখলিছুর রহমান,মুর্রসেদ আলম চৌধুরী মাসুম,জৈন্তাপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহম, সামাদ আহমদ,আবজল কবির,সদর মহিলা আওয়ামীলীগের সভাপতি,হাসিনা বেগম, সাধারণ সম্পাদক সাহিদা তালুকদার,বীর মুক্তি যোদ্ধা এরশাদ আলী,আবুল হোসেন,খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনছার মিয়া মহলদার,জমির উদ্দিন,ইফতেখার আহমদ লিমন,যুবলীগ নেতা,ফখরুল ইসলাম দুলু,ওকত আলী,বাবুল আহমদ,বদরুল ইসলাম,জুনেদ আহমদ,সোহেল আহমেদ,ইমরান আহমদ বিলাল, কামেল খলিল চৌধুরী, ,নুরুল কাদির সজন,সৈয়দ ইউনুছ,ধনঞ্জয় সরকার,নজরুল ইসলাম,আনহার উদ্দিন, শাহ সুমন,জাহিদুল ইসলাম, নজরুল ইসলাম, রতন চন্দ্র, ডালিম আহমদ, জুম্মান, শরীফ,অতই,মুর্শেদ আলামিন সহ ইউনিয়ন পরিষদের সদস্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনেরন নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন স্কুলের নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। পররাষ্ট্রমন্ত্রীর খাদিমপাড়ায় আগমন উপলক্ষে বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষ মন্ত্রী কে ফুলেল শুভেচছা জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট