১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯
‘অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন : দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট; দুর্নীতি দমন কমিশন (দুদক), সিলেট এবং জেলা প্রশাসন সিলেটের যৌথ আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর দুর্নীতিবিরোধী ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধন ও দুর্নীবিরোধী গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি পালন করা হয়। এ ছাড়াও সনাক, সিলেটের ইয়েস গ্রুপ অনুষ্ঠানস্থলে দিবস সংক্রান্ত পাঁচ শতাধিক ধারণাপত্র বিতরণ করেন এবং দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনের আয়োজন করেন।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসলাম উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ।
এছাড়াও বক্তব্য রাখেন, দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবদুল্লাহ আল জাহিদ, সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেটের সভাপতি আজিজ আহমদ সেলিম।
আলোচনা সভায় বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সকলকে একতাবদ্ধ হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, টিআইবি, সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপ, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), সততা সংঘ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
সনাক-টিআইবি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১৯ উপলক্ষে দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য নিন্মলিখিত সুপারিশসমূহ প্রস্তাব করছে। এগুলো হল,

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D