যুক্তরাজ্য বিএনপি নেতা হোসেন আহমদের দেশের বাড়িতে পুলিশি তল্লাশি

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, মে ১২, ২০১৯

যুক্তরাজ্য বিএনপি নেতা হোসেন আহমদের দেশের বাড়িতে পুলিশি তল্লাশি

১২ মে ২০১৯, রোববার : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন সফর উপলক্ষ্যে যুক্তরাজ্য বিএনপির হাসিনা প্রতিরোধ আন্দোলন ও টানা বিক্ষোভে অংশ নেয়া যুক্তরাজ্য বিএনপি নেতা হোসেন আহমদের দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পুলিশ তল্লাশীর নামে সাঁড়াশি অভিযান চালায় এবং তাকে না পেয়ে বাসার আসবাবপত্র ভাংচুর ও বাড়ির মানুষজনকে হয়রানি ও মহিলাদের প্রতি অসদারচরণ চালিয়ে এক ভীতিকর অবস্থার সৃষ্টি করে।

একপর্যায় যুক্তরাজ্য বিএনপি নেতা হোসেন আহমদের বড় ভাইকে পুলিশ মারধর করে শাসিয়ে বলেছে লন্ডনে যেন তার ভাই বিএনপির কোন মিছিল, মিটিং ও সভায় অংশ না নেয়। ভবিষ্যতে মিছিল, মিটিং ও সভায় অংশ নিলে বড় ভাইকে মামলায় জড়িয়ে জেলে ঢুকিয়ে দেয়ারও হুমকি প্রদান করা হয়।

যুক্তরাজ্য বিএনপি নেতা হোসেন আহমদের দেশের বাড়িতে পরিবার ও স্বজনদের আওয়ামী লীগের দলীয় লোকজন এবং আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কিছু সদস্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন। আত্মীয় স্বজনরা প্রাণে বাঁচতে বাসা বাড়ি ছেড়ে পলাতক জীবন যাপন করছেন। এ অবস্থায় হোসেন আহমদের মা অসুস্থ হয়ে পড়েছেন।

যুক্তরাজ্য বিএনপি’র পক্ষ থেকে এ ধরণের হুমকি ও হয়রানির ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তা বন্ধ করার জোর দাবি জানানো হয় ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট