সুনামগঞ্জে ট্রলির ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১০, ২০২৬

সুনামগঞ্জে ট্রলির ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধানবাহী ট্রলির ধাক্কায় আবিদ আল হাসান (১০) নামে এক মাদরাসার পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছে।

নিহত আবিদ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জামিল আল হাসানের বড় ছেলে। সে রওজাতুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

শনিবার (৯ মে) সকাল ১০টার দিকে জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের আক্তাপাড়া মিনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মাদরাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে আবিদ। শনিবার সকালে সাইকেল চালিয়ে নিজ গ্রাম থেকে আক্তাপাড়া মিনাবাজারে যায় সে। বাজার থেকে বের হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রলির সঙ্গে তার সাইকেলের সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় আবিদ। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে কৈতক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ তথ্যটি নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওলিউল্ল্যাহ বলেন, ট্রলির সঙ্গে আবিদের সাইকেলের সংঘর্ষে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।