১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, মে ১০, ২০২৬
ঢাকার দোহার থানার বিলাশপুর-রাধানগর এলাকায় বসত ঘরে আগুন লাগার পর সালাম শিকদার (৫৫) ও তার স্ত্রী নাসিমা বেগম (৪৫) এর মর্মান্তিক মুত্যু হয়েছে। তবে আগুনের লেলিহান থেকে আলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেছে তাদের দুই সন্তান ও এক নাতি।
শুক্রবার (৮ মে) দিবাগত রাত সোয়া একটার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানে ঘটনাস্থল থেকে স্বামী ও স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে।
দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
আগুন লাগার ১০ মিনিটের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এসময় ঘরে থাকা পরিবারের ৫ সদস্য ঘরের মধ্যে আটকা পড়ে। পরে জানালা ভেঙে ঘরের ভিতরে আটকে থাকা সদস্যরা দুই মেয়ে ও নাতিকে বের করে দিলেও আগুনে দগ্ধ হয়ে মারা যান সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগম।
পুলিশের জরুরি সেবার মাধ্যমে খবর পেয়ে দোহার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘরের ভিতর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
তবে নিহত দম্পত্তির মেয়ে জান্নাতুল জানান, তাদের ঘরের দরজায় বাহির থেকে বন্ধ ছিল। কে বা কারা তালা দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার বলেন, আগুন আগেই ঘরের ভিতর ছড়িয়ে পড়েছিল। আগুন লাগার খবর পাওয়ার পর আমাদের ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী দল ঘটনাস্থলে পৌঁছায়। ৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। উদ্ধার কর্মীরা লাশ উদ্ধারের পর থানা পুলিশে হস্তান্তর করা হয়।
দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। নিহত দম্পতির লাশ ময়নাতদন্ত ছাড়া নিতে স্বজনরা আবেদন করেছেন। তাই হস্তান্তর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হবে।
খবর পেয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D