১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, মে ১০, ২০২৬
সিলেটের জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১জন।
রোববার (১০ মে) বিকাল ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল খান চা-বাগানের গেইট সংলগ্ন স্থানে সিলেটগামী প্রাইভেট কারের সাথে হরিপুরগামী মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের জয়নালে আবেদীনের ছেলে তাহসিন আহমদ (১৪) ঘটনাস্থলেই নিহত হন। একই গ্রামের অপর মোটর সাইকেল আরোহী জয়নাল আবেদীনের ছেলে তাহের আহমদ (১৫) গুরুত্বর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয় জনতা এগিয়ে এসে গুরুত্বর আহত তাহের আহমদকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
দূর্ঘটনায় বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D