বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, মে ১০, ২০২৬

বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) দুপুর ১২টার দিকে এঘটনা ঘটে। নিহত মায়মুনা আক্তার উপজেলার সরোয়ালা গ্রামের ইলিয়াস মিয়ার মেয়ে।

পরিবার সূত্র জানায়, সকাল ১০টার দিকে বাড়ির অন্য শিশুদের সাথে খেলতে বেরিয়ে ছিলো মায়মুনা। দুপুর ১২টার দিকে খোঁজ করলে, কোথাও পাওয়া যাচ্ছিলনা তাকে। এক পর্যায়ে শিশুটির মা বাড়ির পুকুরে গিয়ে দেখতে পান, পুকুরে ভাসছে সে। এসময় দ্রুত উদ্ধার করে সিলেট নর্থইষ্ট হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট