১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, মে ২৬, ২০১৯
২৬ মে ২০১৯, রবিবার : বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা’ ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা বিএনপি।
কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২৯মে বুধবার বাদ যোহর হযরত শাহজালাল (রহঃ) মাজার মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল এবং পরদিন ৩০মে বৃহস্পতিবার বেলা ২টার সময় নগরীর দরগাহ গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদের নিচতলার হলরুমে আলোচনা সভা।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানান সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট মোঃ ফখরুল হক।
উক্ত কর্মসূচিগুলো বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সিলেটবাসীকে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D