১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, মে ১৭, ২০১৯
সিলেট এসে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ শুক্রবার বেলা ১টা ২০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে দলীয় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান।
আজ সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসনের ইফতার দোয়া ও ইফতার মাহফিলে যোগ দিবেন তারা।
পরদিন শনিবার বেলা ১১টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সরকার নির্ধারিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ৫ম সভায় যোগদান এবং নতুন স্থাপিত সিটিস্ক্যান মেশিন ও নবনির্মিত আনসার ক্যাম্পের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বেলা ২টায় মন্ত্রী সিলেট বৌদ্ধ বিহারে ‘শুভ বুদ্ধ পূর্ণিমা-২০১৯’ উদযাপন উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং বিকেল সাড়ে ৩টায় সিলেট সদর উপজেলা পরিষদের সমন্বয় সভায় যোগদান করবেন। রাত ৮টায় বিমান যোগে তিনি সিলেট ত্যাগ করবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D