১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৯
পেশাগত কাজে সঠিক দায়িত্ব পালনের জন্য সিলেট মহানগরের বিভিন্ন থানায় কর্মরত ৫ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করেছে মহানগর পুলিশ। মঙ্গলবার মহানগর পুলিশের মাসিক কল্যাণ সভায় এ পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার মো. গোলাম কিবরিয়া।
মামলার লুণ্ঠিত মালামাল উদ্ধার, ডাকাতদের গ্রেফতার ছাড়াও গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার ইত্যাদি সংক্রান্তে ভাল কাজের জন্য পুরস্কৃত হওয়া পুলিশ সদস্যরা হলেন- বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান, শাহপরাণ থানার এসআই রাজিব কুমার রায়, ট্রাফিক বিভাগের সার্জেন্ট নূরে আলম সিদ্দিকী, জালালাবাদ থানার এএসআই অঞ্জন কুমার দাশ, শাহপরাণ থানার এএসআই সেলিম মিয়া ও ডিবি পুলিশের এএসআই মো. আজদু মিয়া।
এর আগে এসএমপির মাসিক কল্যান সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ কমিশনার মো. গোলাম কিবরিয়া পহেলা বৈশাখে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন।
এসএমপি কমিশনার গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সভায় অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ এবং সকল উপ কমিশনার, অতিরিক্ত উপ কমিশনার, সহকারী কমিশনার ও এসএমপি’র আওতাধীন সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D