১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৯
সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রুবি ফাতেমা ইসলাম মারা গেছেন। মঙ্গলবার দুপুর পৌণে ৩টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। রুবি ফাতিমা এক ছেলে ও এক মেয়ের জননী। আজ বাদ এশা গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার লাউয়াই মসজিদে নামাজের জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। বর্তমানে লাশ নগরীর মিরাবাজারস্থ নিজ বাসা খাঁরপাড়া মিতালী-১ এ রাখা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
রুবি ফাতেমা ইসলাম সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সংগঠনিক প্রয়াত ওহিদুল ইসলাম তোফার স্ত্রী ও সাবেক এমপি হাবিবুর রহমানের কন্যা। তিনি মহিলা লীগের সভানেত্রীর দায়িত্বের পাশাপাশি জেলা আওয়ামী লীগের সদস্যও ছিলেন।
কয়েকদিন আগে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে পরে আবারও তাকে সিলেটে ফিরিয়ে আনা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D