সুষ্ঠু নির্বাচন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে ইসির তত্ত্বাবধানে আনা জরুরি : মাহবুব তালুকদার

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৮

সুষ্ঠু নির্বাচন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে ইসির তত্ত্বাবধানে আনা জরুরি : মাহবুব তালুকদার

Manual3 Ad Code

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘ভোটার, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের নিরাপত্তার প্রতিশ্রুতি, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে নির্বাচনকালে কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিয়ে আসা দরকার।’

Manual8 Ad Code

মঙ্গলবার নির্বাচন ভবনে রিটার্নিং অফিসারদের উদ্দেশে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন অবশ্যই কমিশনের নিয়ন্ত্রণে থাকতে হবে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ইসির তত্ত্বাবধানে আনা জরুরি।

Manual8 Ad Code

এ ছাড়া অন্য কমিশনারদের বক্তব্যে রিটার্নিং অফিসারদের প্রতি আরো কিছু নির্দেশনা উঠে আসে। কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে যখন আপনারা ব্রিফিং দেবেন, বলবেন, কোনো অবস্থাতেই যেন কেন্দ্রের ভেতরে অনুমোদিত কোনো ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির প্রবেশ না ঘটে। প্লিজ, এনশিওর ইট। একটা আইনানুগ নির্বাচন করার জন্য এটা কিন্তু অত্যন্ত জরুরি।’

Manual2 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসন্ন নির্বাচনকে ‘ঐতিহাসিক’ অভিহিত করে সিইসি কে. এম. নুরুল হুদা বলেন, ‘নতুন একটা ইতিহাস সৃষ্টি হবে, তার কারণ হয়তো বা এর পর থেকে এ ধরনের অবস্থাই থাকবে যে, সরকার থেকে, সরকারের অবস্থানে থেকে নির্বাচন হবে। যেটা অনেক দেশে হয়, সে রকম একটা অবস্থান হয়তো এই নির্বাচনের সার্থকতার ওপরে। নির্বাচন যদি এটা সাকসেসফুল হয়, তার ওপরে নির্ভর করে হয়তো একটা স্থিতিশীল অবস্থা, নির্বাচন পরিচালনার জন্য একটা স্থিতিশীল অবস্থা প্রতিষ্ঠিত হবে।’

এ ছাড়া নির্বাচনে যেকোনো অবস্থায় নিরপেক্ষতা বজায় রাখতে নির্বাচন-সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।

Manual8 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code