|
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬
মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলার রাউৎগাও ইউনিয়নের কুদ্দুছ মিয়ার মেয়ে সোনিয়া আক্তার (১৬)। সে চৌধুরীবাজার জি এস কুতুবশাহ আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। ২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে আহত হয় সে। পরে শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের পরিবার সুত্রে জানা যায় , বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাকে বিষধর সাপে কামড় দেয়। স্বজনরা বিষয়টি বুঝতে পেরে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আহমেদ জামান ফয়সল বলেন, তাকে মৃত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D