গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬

গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত

সিলেট সংবাদ ডেস্ক : জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আওতাধীন গোয়াইনঘাট উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। গত শুক্রবার (৩০ অক্টোবর) জেলা জিয়া মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে ফখরুল ইসলাম সুমনকে আহ্বায়ক, শাহিন আহমদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং জামিল আহমদকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা  নিজাম উদ্দিন জায়গীরদার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন জায়গীরদার বলেন, “জাতীয়তাবাদী শক্তির আদর্শকে তৃণমূল পর্যায়ে আরও সুসংহত করতে জিয়া মঞ্চের নেতাকর্মীদের অগ্রসৈনিকের ভূমিকা পালন করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে সাধারণ মানুষের অধিকার আদায়ে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আশা করি, নবগঠিত এই কমিটির প্রতিটি সদস্য সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গোয়াইনঘাটে সংগঠনকে একটি শক্তিশালী ও গতিশীল শক্তিতে রূপান্তর করবে।”

সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. সাহেদ আহমদ, সদস্যসচিব মস্তাক আহমদ মোস্তাক এবং দপ্তর সম্পাদক জুনেদ আহমদের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়। এ সময় জেলা জিয়া মঞ্চের অন্যতম সদস্য ইমন আহমেদ সাহানের সুপারিশও এতে অন্তর্ভুক্ত ছিল।

অনুমোদনকালে জেলা জিয়া মঞ্চের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন—আহ্বায়ক মো. সাহেদ আহমদ, সদস্যসচিব মস্তাক আহমদ মোস্তাক, দপ্তর সম্পাদক জুনেদ আহমদ, সিনিয়র সদস্য আশিকুর রহমান আশিক ও সদস্য ইমন আহমেদ সাহান। এছাড়া গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটির আহ্বায়ক ফখরুল ইসলাম সুমন, সদস্যসচিব জামিল আহমদসহ নবগঠিত কমিটিতে স্থান পাওয়া বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কমিটির অন্যান্য পদাধিকারী বৃন্দঃ

যুগ্ম আহ্বায়ক (২১ জন) : আলিম উদ্দিন, নজরুল ইসলাম সাদ্দাম, জামাল খান, এবাদুর রহমান, আব্দুর নুর, ইউসুব আলী, সাব্বির আহমদ, মিজানুর রহমান, হামিদ উল্লাহ, গোলাম কিবরিয়া, নজরুল ইসলাম, ফজল আহমদ, জিয়াউল হক, সিরাজুল ইসলাম সিরাজি, রাসেল আহমদ, ইসমাইল আলী, ফয়সল আহমদ, কাদির মিয়া, তুহিন আহমদ এবং সালমান আহমদ (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত)।

সিনিয়র সদস্য (৯ জন) : আব্দুল কুদ্দুস, দুলাল আহমদ, সুলতান আহমদ, শাহাবুদ্দিন, সুফিয়ান, হেলাল আহমদ, ইছা মিয়া এবং শামিম আহমদ (প্রচারের দায়িত্বপ্রাপ্ত)।

সদস্য (২০ জন) : মনসুর আহমদ, আজমল হুসেন, এবাদুর রহমান (১), সুহেল আহমদ, তারেক আহমদ (১), সেলিম উদ্দিন হেলিম, নাঈম আহমদ, এবাদুর রহমান (২), নজরুল ইসলাম, নাজমুল ইসলাম, বুরহান উদ্দিন, আমিনুর রশিদ, তারেক আহমদ (২), নাছিম উদ্দিন, আব্দুর নুর, রাহিম উদ্দিন, ফয়েজ উদ্দিন, জাবেদ চৌধুরী, রায়হান খান ও আলী হোসেন।

আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নির্দেশঃ

জেলা কমিটির পক্ষ থেকে নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে গোয়াইনঘাট উপজেলার প্রতিটি ইউনিয়নে তৃণমূল পর্যায়ে কমিটি গঠন এবং পরবর্তী কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন যে, নবগঠিত এই সুশৃঙ্খল কমিটির মাধ্যমে গোয়াইনঘাট উপজেলায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম আরও বেশি গতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট