১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৮
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, এবছর ১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবসে ঢাকার প্যারেড গ্রাউন্ডে জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না। তিনি বলেন, নির্বাচনের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কুচকাওয়াজ ছাড়া বিজয় দিবসের অন্যান্য সব কর্মসূচি যথা নিয়মেই পালিত হবে।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, নির্বাচনের কারণে এবার বিজয় দিবসে প্যারেড স্কয়ারে জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না। তবে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এ বছর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নির্বাচনসহ বিভিন্ন কারণেই সর্বাধিক নিরাপত্তা দেয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা (বিজয় দিবস) বাঙালিদের উৎসব। এখানে তেমন কিছু হবে বলে মনে করি না। তারপরও আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।
সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D