২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশের শোকরানা মাহফিলের ডাক দেয়ায় আজ রবিবার অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনেকটা আকস্মিকভাবে স্থগিত করা হয়েছে। এখন স্থগিত এ পরীক্ষা ৯ নভেম্বর শুক্রবার সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। ‘অনিবার্য’ কারণের কথা বলে গতকাল শনিবার এই সিদ্ধান্ত জানায় সরকার। ওই অনুষ্ঠান উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর উপস্থিত থাকার কথা রয়েছে? আকস্মিকভাবে পরীক্ষা স্থগিত করায় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। : শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সূত্রে জানা গেছে, কওমি শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তরের (ইসলামিক শিক্ষা ও আরবি) সমমান করে জাতীয় সংসদে আইন পাস হওয়ায় আজ সকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘শোকরানা মাহফিলের’ আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজক ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’। এই বোর্ডের অধীনেই দাওরায়ে হাদিসের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই ‘শোকরানা মাহফিলের’ জন্য আজ ঢাকায় ব্যাপক জনসমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে পরীক্ষার্থীরা কেন্দ্রে যাওয়ার পথে যাতে কোনো অসুবিধায় না পড়ে সেসব চিন্তা করেই পরীক্ষা পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। : শিক্ষা মন্ত্রণালয়ের দুই সচিব সোহরাব হোসাইন (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) ও মো. আলমগীর (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক সামসুল হুদা, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হকসহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে গুরুত্বপূর্ণ দফতর ও সংস্থার প্রধানরা এই জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেয়। : এদিকে পরীক্ষা স্থগিত করায় বিপাকে পড়েন বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। তারা জানান, আজকের নির্ধারিত পরীক্ষা পিছিয়ে শুক্রবার নেয়ায় গণিত ও ইংরেজিসহ গুরুত্বপূর্ণ তিনটি পরীক্ষা টানা তিনদিন আয়োজন করা হবে। ছোট বাচ্চারা টানা তিনদিন পরীক্ষা দিলে পরীক্ষা ভালো হবে না। ফলে রেজাল্ট খারাপ হতে পারে। তাই পরীক্ষা পিছিয়ে দেয়ায় তারা নতুন সমস্যায় পড়েন বলে অভিযোগ করেন। : একাধিক পরীক্ষার্থীর অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, আকস্মিকভাবে পরীক্ষা পেছানোর কারণে পরীক্ষার্থীদের ওপর এক ধরনের চাপ পড়বে। কারণ আজ ছিল ইংরেজি পরীক্ষা, যেটি এখন হবে আগামী শুক্রবার। কিন্তু আগের দিন বৃহস্পতিবার গণিত পরীক্ষা। এর পরদিন আবার বিজ্ঞান পরীক্ষা। ফলে পরপর তিন দিন তুলনামূলক ‘কঠিন’ পরীক্ষা হওয়ায় পরীক্ষার্থীদের ওপর স্বাভাবিকভাবেই চাপ পড়বে। : যদিও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার মনে করেন এতে পরীক্ষার্থীদের খুব অসুবিধা হওয়ার কথা নয়। কারণ আজকের পরীক্ষার প্রস্তুতি তো তারা নিয়েই রেখেছে। মন্ত্রণালয়ের নির্দেশে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানান তপন কুমার সরকার। যদিও শিক্ষা মন্ত্রণালয় সুনির্দিষ্টভাবে কারণ বলেনি। তারা শুধু বলেছে অনিবার্য কারণে এই পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুধু জেএসসি- জেডিসি নয় কারিগরি শিক্ষাবোর্ডের অধীন নবম শ্রেণি (ভকেশনাল) ও নবম শ্রেণি (দাখিল ভকেশনাল) চূড়ান্ত পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এই পরীক্ষাও শুক্রবার সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। : এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, কোনো ধরনের ঝুঁকির মধ্যে পরীক্ষা আয়োজন করলে সেখানে একজন পরীক্ষার্থীও যদি তার কবলে পড়ে কেন্দ্রে পৌঁছাতে না পারে তার দায়-দায়িত্ব আমাদের। : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণমাধ্যমকে বলেন, এখন পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হয়। পরীক্ষার্থীও বেড়ে অনেক হয়েছে। আজ রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবস। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠানও আছে। সব মিলিয়ে পরীক্ষার্থীরা কোনো রকম বিড়ম্বনায় পড়–ক সেটা তারা চান না। পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষা পেছানো হয়েছে। : উল্লেখ্য, ১ নভেম্ব^র থেকে সারা দেশে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। এবার পরীক্ষার্থী প্রায় পৌনে ২৭ লাখ। : সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা : আল-হাইআতুল উলইয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের উদ্যোগে আজ রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে ‘শুকরানা মাহফিল’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টা থেকে এ অনুষ্ঠান শুরু হওয়ার কথা। এ দিন ঢাকাসহ সারা দেশের কওমি মাদ্রাসার কয়েক লাখ শিক্ষক-শিক্ষার্থী বাস, ট্রেন, লঞ্চে করে ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হবে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে। : ডিএমপি নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুকরানা মাহফিল উপলক্ষে ডিএমপির পক্ষ থেকে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকা দিয়ে ভারী/হালকা যানবাহন না চালানোর নির্দেশ দেয়া হয়েছে। : ট্রাফিক নির্দেশনায় বলা হয়েছে- গাবতলী, মিরপুর রোড হয়ে আগতরা সাইন্সল্যাব-নিউমার্কেট হয়ে নীলক্ষেতে নেমে হেঁটে টিএসসি হয়ে বিভিন্ন গেট দিয়ে উদ্যানে প্রবেশ করবে এবং তাদের বাসগুলো বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এবং নীলক্ষেত হতে পলাশী পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে এক লাইনে পার্কিং করবে। উত্তরা হতে এয়ারপোর্ট রোড হয়ে মহাখালী-মগবাজার-কাকরাইল চার্চ-রাজমনি ক্রসিং-নাইটেংগেল-পল্টন মোড়-জিরো পয়েন্ট অথবা খিলক্ষেত ফ্লাইওভার-বাড্ডা-গুলশান-রামপুরা রোড-মৌচাক ফ্লাইওভার-মালিবাগ-শান্তিনগর-রাজমনি ক্রসিং-নাইটেংগেল হয়ে পল্টন মোড়/জিরো পয়েন্ট হয়ে আগতরা পল্টন মোড়/জিরো পয়েন্টে নেমে হেঁটে দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাবে। তাদের বাসগুলো মতিঝিল এলাকায় পার্কিং করবে। এ ছাড়া উত্তরা/এয়ারপোর্ট হতে আগত গাড়িগুলো পার্কিং স্থান মতিঝিল/গুলিস্তানে সংকুলান না হলে প্রয়োজনে হাতিরঝিল এলাকায় পার্কিং করা হতে পারে। চট্টগ্রাম, সিলেট হতে যাত্রাবাড়ী হয়ে এবং দক্ষিণাঞ্চল হতে পোস্তগোলা হয়ে মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে আগতরা গুলিস্তানে নেমে হেঁটে জিরো পয়েন্ট-দোয়েল চত্বর হয়ে অনুষ্ঠানস্থলে আসবে। তাদের বাসগুলো মতিঝিল/গুলিস্তান এলাকায় পার্কিং করবে। যারা মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে চাঁনখারপুল হয়ে আসবে তারা চাঁনখারপুল নেমে হেঁটে দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবে। তাদের বাসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে পার্কিং করবে। বাবুবাজার ব্রিজ হয়ে আগতরা গোলাপ শাহ মাজারে নেমে হেঁটে হাইকোর্ট-দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন এবং তাদের বাসগুলো গুলিস্তান এলাকায় পার্কিং করবে। শাহবাগ হতে মৎস্যভবন পর্যন্ত সড়ক সর্বসাধারণের চলাচলের জন্য বন্ধ থাকবে এবং সোহরাওয়ার্দী উদ্যানের চারদিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। : যেসব রাস্তায় ডাইভারশন হবে : আজ ভোর হতে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অনুষ্ঠানস্থলের চারপাশের বিভিন্ন ইন্টারসেকশন ডাইভারশন হতে পারে বলেও ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। যেমন- বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, শাহাবাগ, কাঁটাবন, নীলক্ষেত, পলাশী, বকশিবাজার, চাঁনখারপুল, গোলাপ শাহ মাজার, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল চার্চ, অফিসার্স ক্লাব, মিন্টু রোড ক্রসিংগুলো হতে গাড়ি ডাইভারশন দেয়ার প্রয়োজন পড়তে পারে। অনুষ্ঠানস্থলে আগত ব্যক্তিদের কোনো প্রকার হ্যান্ডব্যাগ, ট্রলি ব্যাগ, দাহ্য পদার্থ বা ধারালো কোনো বস্তু বহন না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D